সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুইবার হার্ট অ্যাটাকের পর এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ

ফাইল ফটো

 

গত ২৯ ডিসেম্বর নিজের বাসায় জ্ঞান হারিয়ে পড়ে যান সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। চিকিৎসকেরা পরে জানান, এ সময় তিনি স্ট্রোকের শিকার হন। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।

তৌসিফ গণমাধ্যমকে বলেন, “২৯ ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। মাথায় মারাত্মক আঘাত লাগে। আমার স্ত্রী আশপাশের সবাইকে খবর দিলে প্রথমে ধানমন্ডির একটি স্থানীয় হাসপাতালে, পরে অন্য এক প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হয়। এক দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। অনেক রক্ত বের হয়েছে। মাথায় ২৭টা সেলাই পড়েছে।”

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তৌসিফ। এ কারণে আগের মতো নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে সামনে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে প্রথমবার হার্ট অ্যাটাকের শিকার হন তৌসিফ। এরপর ২০২৪ সালের অক্টোবর মাসে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়। চিকিৎসকের পরামর্শে তিনি দীর্ঘদিন বাসায় বিশ্রামে ছিলেন।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তৌসিফ আহমেদের। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি গান লেখা, সুর করা এবং সংগীতায়োজনে সমানভাবে সক্রিয় ছিলেন। শারীরিক জটিলতার কারণে গত কয়েক বছর ধরে সংগীতাঙ্গনে অনেকটাই অনিয়মিত এই শিল্পী।

এনএনবাংলা/