সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না। শুক্রবার সকালে মাগুরার নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “সারাদেশে বিপুল সমারোহে ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম-শহরে সর্বত্র প্রচারণা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগ নিজেদের ডিসকোয়ালিফাই করেছে। গত ১৭ মাসেও তারা নিজেদের ভুল স্বীকার করেনি। রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে অতীতের ভুল স্বীকারের বিকল্প নেই, কিন্তু আওয়ামী লীগ এখনও ভুল স্বীকার করেনি।”

তিনি আরও বলেন, “একটি দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর হামলা চালায়, তারা রাজনীতি করতে পারবে না। তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না।”

শফিকুল আলম অভিযোগ করেন, “বিগত সময়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিজম কায়েম করেছে। স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকার হরণ করেছে। যুবলীগ ও ছাত্রলীগের মাধ্যমে তারা পুলিশের ও এনএসআইয়ের পদে নিজেদের লোক নিয়োগ করেছে এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ সংশ্লিষ্টদের বিচার করা হবে। তাদের বিচার মুখোমুখি হতে হবে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, নিতাই গৌর সেবা আশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয় কর্মকর্তারা।

এনএনবাংলা/