সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে মুস্তাফিজুর রহমানকে না রাখার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপের কাছে নতি স্বীকার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে এবং নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানাতে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব অবস্থানের কথা জানান আসিফ নজরুল। তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে বিসিবিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা আইসিসির কাছে পুরো ঘটনা তুলে ধরে। তার ভাষায়, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে সেখানে পুরো জাতীয় দলের বিশ্বকাপ খেলতে যাওয়াও নিরাপদ মনে হওয়ার কথা নয়।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে তিনি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন।

মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিও তোলেন আসিফ নজরুল। তিনি লেখেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে তিনি অনুরোধ করেছেন যেন বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচার না করা হয়।

ভারতের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য অপমানজনক উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশকে অবমাননা করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, “গোলামির দিন শেষ।”

এনএনবাংলা/পিএইচ