সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগে গুরুত্ব দিচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বনানী থানার বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা।

মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনের ভোটারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, নির্বাচনী প্রস্তুতি এবং সার্বিক রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণমাধ্যমকে জানান, নির্বাচনকে সামনে রেখে এটি ধারাবাহিক বৈঠকের একটি অংশ। তিনি বলেন, “তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটারদের কী কী সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করছেন এবং এসব বিষয়ে ভোটারদের কাছে সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরবেন।”

এনএনবাংলা/