সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭২ জন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনে ৭২ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিনে মোট ১০০ প্রার্থীর আপিল শুনানি হয়েছে।

এ বিষয়টি বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, “আজ ১০০ প্রার্থী ইসিতে আপিল করেছিলেন, যাদের মধ্যে ৭২ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে। ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ১০ জনের আপিল এখনও পেন্ডিং রয়েছে। পঞ্চম দিনে মোট ১০০ জনের শুনানি হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ৫ দিনে মোট ৩৮০ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এর মধ্যে ২৭৭ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে, ৮১টি আবেদন বাতিল হয়েছে এবং বাকিগুলো এখনও পেন্ডিং রয়েছে।”

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানির এই কার্যক্রম অব্যাহত থাকবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন যাচাই-বাছাই ও আপিল শুনানির মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের এই প্রক্রিয়া পরিচালনা করছে।

এনএনবাংলা/