সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হ্যাটট্রিক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে সুপার সিক্সে বাংলাদেশ

 

বাংলাদেশ নারী ক্রিকেট দল হ্যাটট্রিক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে। বৃহস্পতিবার কির্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নামিবিয়াকে ৮০ রানে হারিয়ে বড় জয়ে এগিয়েছে নিগার সুলতানারা।

এই জয়ে বাংলাদেশ আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সুপার সিক্সে সেরা চার দলের মধ্যে থাকতে হবে।

এর আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ২১ রানে এবং পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টানা তিন জয়ের ধারা বজায় রেখেছে।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ স্কোরার সোবহানা মোস্তারি ২৩ বল খেলে ২৭ রান করেন। দিলারা আক্তার ১৭ বল খেলে ২৫ রান যোগ করেন। নামিবিয়ার পক্ষে সিলভিয়া শিহেপো ২১ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া, সাইমা তুহাদেলেনি করেছেন ৩৪ রানে ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সানজিদা আক্তার মেঘলা, ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার খেতাব অর্জন করেন। এছাড়া রাবেয়া খান ও ফাহিমা খাতুন ৩টি করে উইকেট নেন।

এই জয় বাংলাদেশের জন্য ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও উজ্জ্বল করেছে।

এনএনবাংলা/