সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

 

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইসিসি এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দিলেও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি।

এরপরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়। এমন তথ্যই প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বাংলাদেশের পরিবর্তে ‘সি’ গ্রুপে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে, যেগুলো অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ক্রিকবাজ, তবে তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও ওয়েবসাইটটি জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে এ নিয়ে যোগাযোগ হয়েছে।

এদিকে আজ (শনিবার) ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশকে তাদের ক্রিকেট বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আইসিসি যে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। গতকাল (শুক্রবার) দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির এক বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ–সংক্রান্ত ভবিষ্যৎ চূড়ান্ত করেন।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল। তবে কমিটি সেই আপিল খারিজ করে দেয় এবং আইসিসির আগের সিদ্ধান্তই বহাল থাকে।

এনএনবাংলা/পিএইচ