সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, দক্ষ হিসেবে গড়ে তুলব

 

বেকারদের বেকার ভাতা নয়, দেওয়া হবে সম্মানজনক কাজ। সেই সাথে চাঁদাবাজদেরকেও সম্মানজনক কাজ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ভয় পেও না চাঁদাবাজ, তোমারাও এই সমাজের মানুষ। তোমাদেরকেও সম্মানজনক কাজ দেব। সমাজে মাথা উঁচু করে চলতে পারবা। তোমার মাকে কেউ আর চাঁদাবাজের মা বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোটা দেবে না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত ৫৪ বছর নদীগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্য নদীগুলোতে প্রবাহমান করতে উদ্যোগ নেওয়া হবে। নদী জীবিত হলে উত্তরবঙ্গ প্রাণ পাবে।

তিনি বলেন, যদি চুরির টাকাগুলো ফেরত নিতে পারি আর নতুন চোরদের হাত বন্ধ করে দিতে পারি তাহলে ভালো উন্নয়ন করতে পারব।

এ সময় জেলার ৫ আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রকৃতি তুলে দেন জামায়াত আমির। পরে বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে পলাশবাড়ী থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন আমীরে জামায়াত।

এনএনবাংলা/পিএইচ