সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা-৮ এ মেঘনা আলমের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা

 

ঢাকা-৮ আসনের নির্বাচনী মাঠে এক ব্যতিক্রমী প্রার্থী হাজির হয়েছেন– মেঘনা আলম, যিনি মিস আর্থ বাংলাদেশ খেতাবপ্রাপ্ত, আন্তর্জাতিক পরিবেশকর্মী, রাজনৈতিক সচেতন ব্যক্তি ও শিক্ষাবিদ। তিনি তার সৌন্দর্য প্রতিযোগিতার মুকুটকে রাজনৈতিক বার্তার প্রতীক রূপে উপস্থাপন করেছেন, যা দায়িত্বপূর্ণ নেতৃত্ব ও মানবাধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে।

মেঘনা আলম দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুব নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর সামাজিক উদ্যোগগুলো–নারীর ক্ষমতায়ন, পরিবেশ সচেতনতা এবং শিশু ও যুব উন্নয়ন, এসব ক্ষেত্র তিনি কাজ করে চলেছেন।

মেঘনা আলম বলেছেন, তার মুকুট “সৌন্দর্যের নয়, দায়িত্বের প্রতীক”, যা মনে করিয়ে দেয়, নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকারের জন্য আপোসহীন থাকা এবং পরিবেশ রক্ষা করা।

এটি তরুণ ভোটারদের জন্য নতুন রাজনৈতিক ভাষার সূচনা। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তাঁর আটকের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা-৮ আসনের ভোটাররা যোগ্যতা ও নৈতিক নেতৃত্ব খুঁজছেন। মেঘনা আলম যদি জয়ী হন, তা কেবল ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের সংজ্ঞা বদলানোর একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

এনএনবাংলা/পিএইচ