সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

 

নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকার জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠায়নি, তবে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আজ শুটিং দলকে ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় প্রতিযোগিতার জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২ থেকে ১৪ ফেব্রুয়ারি।

জানা গেছে, প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় কোনো নিরাপত্তাজটিলতার আশঙ্কা নেই। যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছে। স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না। সব দিক বিবেচনা করে শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।”

এই সফরে দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবেন সেরা শুটার রবিউল ইসলাম, যিনি নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়া সাত দিন ভারতে থাকতে পারবেন। কোচ হিসেবে দলের সঙ্গে আছেন শারমিন আক্তার, যাকে ভিসা নিতে হবে। তাদের রওনা হবে ৩১ জানুয়ারি।

রবিউল জানিয়েছেন, খেলায় অস্ত্র ও গুলি বহনের প্রয়োজন হয়, যা জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও প্রয়োজন। এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব জানান, “জিও দেওয়া হয়েছে, সব অনুমোদন মন্ত্রণালয় থেকে করা হয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।

এনএনবাংলা/