সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টানা ছয় জয়ে দুর্দান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল

 

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। বেশ কয়েকটি ম্যাচ টানা জিতে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল এবার বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে টাইগ্রেসরা।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেন। জোয়াইরিয়া ফেরদৌস করেন ২২ বলে ২২ রান। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি। দুজনের ১০০ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় দল। ঝড়ো ব্যাটিংয়ে সোবহানা মোস্তারি ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে অল্পের জন্য ফিফটি মিস করেন। অন্যদিকে অধিনায়ক নিগার সুলতানা ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৬ রান করে দলকে শক্ত অবস্থানে নেন।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫ রানেই ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে অপরাজিত ২৭ রানে ভর করে ৯ উইকেটে ১০১ রান তুলতে পারে স্কটিশরা।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার, ২৫ রানে নেন ৩ উইকেট। স্বর্ণা আক্তার ১৩ রানে শিকার করেন ২টি উইকেট।

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ নারী দল। এর আগে টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা।

এনএনবাংলা/