সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রতিদ্বন্দ্বী বিএনপির কাইয়ুমের মনোনয়ন স্থগিত চেয়ে এনসিপির নাহিদের রিট

 

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব থাকা এবং তথ্য গোপনের অভিযোগ এনে এই রিট আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।

আইনজীবীরা অভিযোগ করেন, মনোনয়নপত্রে তথ্য গোপন করে এবং দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও ড. এম এ কাইয়ুম নির্বাচনে অংশ নিচ্ছেন, যা আইনসঙ্গত নয়। এ প্রসঙ্গে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ড. এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তিনি বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এবং দলটির ঢাকা-১১ আসনের মনোনীত প্রার্থী।

এনএনবাংলা/পিএইচ