সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি

 

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলটির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এনসিপির ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট শরিকরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিষয়টি নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী এনসিপি।

প্রথমে জামায়াতে ইসলামী ও এনসিপি ঘোষণা দেয়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে তারা কোনো শপথই নেবে না। তবে পরে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে দল দুটি। পরবর্তীতে আলাদাভাবে তাদের সদস্যরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

এদিকে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বেলা দেড়টার দিকে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত ঘোষণায় বলা হয়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা।

এনএনবাংলা/