সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হৃদ্‌রোগে আক্রান্ত বিএনপির সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

 

সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন এবং সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সেলিমা রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তিনি দলটির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিচারপতি আব্দুল জব্বার খান-এর কন্যা। তাঁর পিতা পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ছিলেন। তাঁর ভাইবোনদের মধ্যে রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সাবেক মন্ত্রী এজেএম এনায়েতুল্লাহ খান, তৃতীয় হাসিনা মন্ত্রিসভার মন্ত্রী রাশেদ খান মেনন, আলোকচিত্রী অ্যালেন খান এবং নিউ এইজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল।

এনএনবাংলা/পিএইচ