সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য দেখে খুশি রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

 

বাংলাদেশের নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাজারে বিভিন্ন মার্কিন পণ্য দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস ঢাকা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে রাষ্ট্রদূতের বাজার পরিদর্শনের ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, বাংলাদেশের স্থানীয় বাজারে মার্কিন পণ্য হাতে নিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন তিনি।

দূতাবাসের পোস্টে বাজার পরিদর্শন নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যও তুলে ধরা হয়। তিনি বলেন, “বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।”

রমজানকে সামনে রেখে দেশে বিভিন্ন আমদানিকৃত পণ্যের চাহিদা বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খেজুর, বাদাম ও বিভিন্ন পানীয় পণ্য উল্লেখযোগ্য। বাজারে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত হওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যেও স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এ ধরনের বাজার উপস্থিতি ও ইতিবাচক মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/