সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

 

জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় গ্রাহকরা গ্যাস পাবেন না।

তিতাস গ্যাস জানায়, ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাস পাইপলাইনের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বল্প চাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পুরোনো পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। কাজ চলাকালীন সময়ে ওই এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এনএনবাংলা/