সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প

ছবি: এএফপি

 

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফের ভারত–পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের কাজের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, তাঁর হস্তক্ষেপ না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটতে পারতো।

ভাষণে ট্রাম্প বলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ১০ মাসের মধ্যে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ট্রাম্প আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে নাকি বলেছেন—তিনি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণ যেত। এমনকি ট্রাম্প দাবি করেন, তাঁর হস্তক্ষেপ না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেও মারা যেতে পারতেন।

চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে ওয়াশিংটনের ক্যাপিটল হিল-এ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এই ভাষণ দেন ট্রাম্প।

ভাষণের শুরুতেই অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, “আমেরিকা আবার স্বমহিমায় ফিরে এসেছে।”

গত বছর বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি তাঁর শুল্কনীতির বেশ কিছু সিদ্ধান্ত খারিজ করে রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “মাত্র চারদিন আগে আদালত যে রায় দিয়েছেন তা দুর্ভাগ্যজনক। তবে সুখবর হলো, বেশিরভাগ দেশ আমেরিকার সঙ্গে করা নতুন চুক্তি মেনে বাণিজ্য করতে চায়।”

এছাড়া ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় দফার প্রথম বছর আসলে তাঁর তৃতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। তবে “পৃথিবীতে আশ্চর্য ঘটনাও ঘটে”—এমন মন্তব্যও করেন তিনি।

এনএনবাংলা/