সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে, না দিলে শাস্তি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সকল রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সে হিসেবে ১৫ মার্চ এ হিসাব দাখিলের শেষ দিন।

নির্বাচনী ব্যয়ের রিটার্ন সংগ্রহের পর আগামী ২৫ মার্চের মধ্যে তা নির্বাচন কমিশনে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী বিজয়ী, পরাজিত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত—সব ধরনের প্রার্থীর জন্যই ব্যয়ের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। কোনো প্রার্থী নির্বাচনী ব্যয় না করলেও নির্ধারিত ফরমে ‘শূন্য’ উল্লেখ করে রিটার্ন জমা দিতে হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের রিটার্ন যথাযথভাবে দাখিল না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে দোষী প্রার্থীর সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।

এনএনবাংলা/