সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২৯৭ আসনের ফল প্রকাশ—বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৭টির চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার বেলা আড়াইটার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। একই জোটের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২টি আসন এবং খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে। বিএনপির জোটসঙ্গী গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন। আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বাধীন বিজেপি পেয়েছে ১টি আসন এবং জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলনও পেয়েছে ১টি আসন।

এনএনবাংলা/পিএইচ