সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এ পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্র জানায়, এবারের সভাপতি নির্বাচন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রগুলোর মধ্য থেকে হওয়ার কথা। ফিলিস্তিন সরে দাঁড়ানোয় এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ ও সাইপ্রাস-এর মধ্যে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন।

কূটনৈতিক মহলের ধারণা, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, উন্নয়ন ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা প্রার্থিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে কূটনৈতিক প্রচারণা জোরদার করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ-এর সভাপতি পদটি প্রতিবছর আঞ্চলিক ভিত্তিতে ঘুরে আসে এবং সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

এনএনবাংলা/