সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসরায়েলি হামলায় জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী

 

ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেল ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এতে রাজধানী জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত তেল ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেহরানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে মিশে যাওয়ায় পুরো শহরের রাস্তা যেন “আগুনের নদীতে” পরিণত হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে থাকা ড্রেনগুলো দাউ দাউ করে জ্বলে উঠেছে।

ইরানের সংস্কৃতি ও শিল্প বিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর অ্যাকাউন্ট ‘লিভিং ইন তেহরান’ একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে তেহরানের একটি রাস্তার পাশে লেলিহান আগুন জ্বলছে। রাস্তার পাশ জুড়ে আগুনের শিখা দাউদাউ করে ছড়িয়ে পড়েছে।

এর আগে, ইরানের তেল মন্ত্রণালয় তেহরানের পশ্চিমের আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ তিনটি এলাকায় জ্বালানি ডিপোতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার তথ্য নিশ্চিত করেছে।

সংঘাত আরও তীব্র হবে: ইসরায়েল

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, ইরানের তেল স্থাপনায় হামলা যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে এবং আগামী দিনগুলোতে আরও উত্তেজনার মুখোমুখি হতে হবে। রেডিও ১০৩-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর ওপর চাপ বৃদ্ধি করতে আমাদের লক্ষ্যবস্তুগুলো বিবেচনাধীন রয়েছে। আমরা জানি, এই লক্ষ্যগুলো অর্জনের জন্য কতটুকু সময় প্রয়োজন। যুদ্ধের পরিকল্পনা রয়েছে এবং মাঠ পর্যায়ে পরিস্থিতি ধীরে ধীরে বিকশিত হচ্ছে। আমরা এমন পরিস্থিতিতে পড়তে চাই না যে, এক বা দুই বছরের মধ্যে নতুন কোনও ধাপে যেতে হয়।”

ইসরায়েলে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জনের অবস্থা মাঝারি এবং ৭০ জন সামান্য আহত। বেশিরভাগ আহতই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, এএফপি।

এনএনবাংলা/পিএইচ