সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি ‘ফ্যাসিস্টের দোসর’; তাই জাতীয় সংসদে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, আসন্ন অধিবেশনে এই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তবে বিএনপি কেন এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, সেটি তার কাছে বোধগম্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি জানান, এ বিষয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের সঙ্গে ১১-দলীয় জোটের নির্বাচিত এমপিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার সম্ভাব্য বিষয়গুলো নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ)। তবে অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা এখনো নির্ধারিত হয়নি। একই সঙ্গে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ দেবে কি না—সেটিও এখনো নির্ধারণ করা হয়নি।

এনএনবাংলা/পিএইচ