সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের

 

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট কেন্দ্র ও ব্যাংকগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের এক মুখপাত্র এই সতর্কবার্তা দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ-এর একটি প্রশাসনিক ভবনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার অভিযোগের পর বুধবার এ বক্তব্য দেন ইরানি কর্মকর্তারা।

খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, “তাদের ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনারা ও জায়নবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের দেশের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। এই বেআইনি ও অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে শত্রুরা অঞ্চলজুড়ে থাকা মার্কিন ও জায়নবাদী স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে আঘাত হানতে আমাদের বাধ্য করেছে।”

যুদ্ধের মধ্যেই তেহরানে একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলছেন ইরানিরা। ছবি: রয়টার্স

তিনি আরও বলেন, সম্ভাব্য ঝুঁকির কারণে অঞ্চলজুড়ে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংকের আশপাশ থেকে সাধারণ মানুষকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সেপাহ-এর একটি ভবন হামলার লক্ষ্যবস্তু হয়। এতে ওই ব্যাংক এবং আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক মেল্লির কিছু সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

এদিকে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, ইরানের নিউজ চ্যানেল ‘খবর’-এর বরাতে বলা হয়েছে—গত রাতে তেহরানের একটি ব্যাংকে বিমান হামলায় কয়েকজন কর্মী নিহত হয়েছেন। ওই কর্মীরা বেতন বিতরণের প্রস্তুতির জন্য বিশেষ শিফটে কাজ করছিলেন বলে জানা গেছে।

এনএনবাংলা/