সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তানজিদ ঝড়ে পাকিস্তানকে হারিয়ে ইফতার করতে গেল বাংলাদেশ

ছবি: এএফপি

 

পাকিস্তানের দেওয়া ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে টাইগাররা।

ম্যাচে মাত্র ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি চার হাঁকিয়ে ৬৭ রানের বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেন তানজিদ। তার ঝড়ো ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ইফতারের আগেই খেলা শেষ করে দেয় স্বাগতিকেরা।

দুর্দান্ত সূচনা বাংলাদেশের

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম ওভারেই ১০ রান তুলে নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে আক্রমণ করে বাংলাদেশ পায় ১৫ রান।

তানজিদ তামিমের দুটি চারের সঙ্গে অতিরিক্ত রানও দ্রুত স্কোরবোর্ড সচল রাখে। তবে তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ১০ বলে মাত্র ৪ রান করেন তিনি।

তানজিদ–শান্ত জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ

সাইফের বিদায়ের পর ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে আফ্রিদিকে টানা তিনটি চার মেরে দলীয় রান ৫০ পার করেন শান্ত।

তানজিদ ও শান্ত মিলে মাত্র ৩৮ বলে ৫১ রানের কার্যকর জুটি গড়েন। এ সময় মাত্র ৩২ বলেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ।

ছবি: বিসিবি

জয়ের আগে শান্তের বিদায়

জয়ের খুব কাছাকাছি গিয়ে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৩৩ বলে ২৭ রান করেন তিনি।

তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। শেষ পর্যন্ত লিটন দাসকে (৩*) সঙ্গে নিয়ে অনায়াসেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম।

১১৪ রানে অলআউট পাকিস্তান

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

এনএনবাংলা/