সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে শাকিব খান

 

ঈদে মুক্তির তালিকায় থাকা চার সিনেমার টিজার প্রকাশ পেলেও এতদিন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নিয়ে। সিনেমার নির্মাতারাও ছিলেন বেশ নীরব। অবশেষে প্রকাশ পেল সিনেমাটির বহুল প্রতীক্ষিত টিজার।

১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটিকে নির্মাতারা বলছেন ‘প্রিব্লাস্ট’ বা মিষ্টিমুখ। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।

আগেই জানা গিয়েছিল, সিনেমাটিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। টিজারেও সেই রূপেই হাজির হয়েছেন তিনি। লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে দেখা গেছে ভিন্ন এক লুকে। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর বুকে গুলি ছোড়া, ঝাঁপিয়ে পড়া—সব মিলিয়ে টিজারজুড়ে রয়েছে তার অ্যাকশন উপস্থিতি। একাই প্রতিপক্ষকে পরাস্ত করতে দেখা যায় তাকে।

টিজারে শাকিবের আরেকটি লুকও একঝলক দেখা গেছে। সেখানে তার চুল ছোট এবং উপস্থিতিতেও রয়েছে আলাদা বৈচিত্র্য। শাকিবের পাশাপাশি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। এছাড়াও একঝলক দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরকে।

টিজারের শেষদিকে শোনা যায় শাকিব খানের কণ্ঠে একটি সংলাপ—“আমার সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি। আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”

নব্বইয়ের দশকের পটভূমিতে সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সহ আরও অনেকে।

ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার টিজার প্রকাশের মাধ্যমে এখন শুরু হলো দর্শকদের প্রত্যাশা ও আলোচনা।

এনএনবাংলা/