সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের সরকার পতনের কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ছবি: রয়টার্স

 

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় দুই সপ্তাহের নিরলস বিমান হামলার পরও ইরানের নেতৃত্বের কাঠামো এখনো অটুট রয়েছে এবং দেশটির সরকার অদূর ভবিষ্যতে পতনের ঝুঁকিতে নেই।

তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান শাসকগোষ্ঠী এখনও দেশের জনসাধারণের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু বা বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উচ্চপদস্থ কর্মকর্তাদের নিহত হওয়ার পরও অভ্যন্তরীণ নেতৃত্বের সংহতি অটুট রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, এই যুদ্ধের ফলে ইরানের বর্তমান ধর্মীয় সরকার ভেঙে পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, মাঠ পর্যায়ের পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল এবং যেকোনো সময়ে পরিস্থিতি বদলে যেতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে হলে বড় ধরনের স্থল অভিযান প্রয়োজন হতে পারে, যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত সরাসরি স্থল আক্রমণের ইঙ্গিত দেয়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক সক্ষমতায়ও সংশয় প্রকাশ করেছে। কুর্দি নেতারা যুক্তরাষ্ট্রের সমর্থনে হাজার হাজার তরুণকে সরকারবিরোধী লড়াইয়ে যোগ দিতে প্রস্তুত বলে দাবি করছেন। তবে গোয়েন্দা তথ্য বলছে, তাদের কাছে দীর্ঘস্থায়ী লড়াই চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র ও জনবল নেই।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সরকার পরিবর্তন বা কুর্দিদের দিয়ে অভ্যন্তরীণ বিদ্রোহ ঘটানোর কোনো পরিকল্পনা আপাতত তিনি বিবেচনায় আনছেন না।

তথ্যসূত্র: রয়টার্স

এনএনবাংলা/