সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ ও কায়সার কামাল

 

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তারা পদত্যাগপত্র জমা দেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। কায়সার কামাল দলের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে হাফিজ উদ্দিন উল্লেখ করেছেন, “সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় সংসদীয় দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সব রাজনৈতিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

একই কারণ উল্লেখ করে কায়সার কামালও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদগুলো নির্দলীয় বা সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত। এ কারণে এসব পদে থাকা ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে থাকতে পারেন না।

সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে বাধ্য এবং সংসদের কার্যক্রম পরিচালনায় দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন।

এনএনবাংলা/