সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

 

গত আট বছর দেশে অতি সংক্রামক হামের টিকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার-এ আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে হামের রোগী উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আট বছর আগে সর্বশেষ এই রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এরপর সরকারিভাবে আর কোনো টিকাদান কর্মসূচি চালানো হয়নি। ইতোমধ্যে ভ্যাকসিন কেনার প্রস্তাব পারচেজ কমিটিতে অনুমোদন পেয়েছে এবং দ্রুত সংগ্রহ করে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

হামের রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। রাজধানীর ডিএনসিসি এলাকার ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং আইসিইউ সুবিধা চালু করা হয়েছে। এছাড়া সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য অঞ্চলেও আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকটের কারণে শিশুমৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি ভেন্টিলেটর পেয়েছে। এর মধ্যে চারটি দ্রুত রাজশাহীতে পাঠানো হবে। পাশাপাশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরবরাহ করবে।

উল্লেখ্য, সাধারণত শিশুদের ৯ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এছাড়া বিশেষ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়ে থাকে। নিয়মিত টিকাদান কর্মসূচির ফলে দেশে হামের প্রকোপ কমে এলেও চলতি বছরে তা আবার বাড়তে শুরু করেছে।

এনএনবাংলা/