সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে ইসলামাবাদে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হওয়া এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তুরস্কের হাকান ফিদান, মিসরের বদর আবদেল আতি এবং সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি’র সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বৈঠকে আগত অতিথিদের স্বাগত জানান ইসহাক দার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে ওয়াশিংটন ও তেহরান-এর মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি, চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

এর আগে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। ওই আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

এদিকে, বৈঠকের আগে রোববার সকালে ইসলামাবাদে পৌঁছান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বহুপাক্ষিক কূটনৈতিক উদ্যোগকে নতুন গতি দিতে পারে।

এনএনবাংলা/