সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

 

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে।

প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। আলাপ শেষে শফিকুর রহমানকে সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ পর্যন্ত সঙ্গে নিয়ে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সৌজন্য ও শিষ্টাচার উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

সাক্ষাতের আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে সংসদ ভবনের দিকে হেঁটে যান। এই সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাঁকে সরাসরি নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত ও বন্ধুত্বপূর্ণ। দুই নেতা প্রায় ২০ মিনিট আলাপচারিতা করেন। সাক্ষাত শেষে শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন, এবং প্রধানমন্ত্রী তাঁকে কিছুটা পথ পর্যন্ত সঙ্গে নিয়ে যান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় সবার প্রতি যথাযথ সম্মান ও সৌজন্য প্রদর্শন করেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। আজও প্রধানমন্ত্রীর এ ধরনের আচরণ তাঁর স্বাভাবিক শিষ্টাচারের প্রকাশ ঘটিয়েছে।

এনএনবাংলা/পিএইচ