সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বৈশাখে আসছে প্রীতম-জেফার জুটির ‘তুমি আমি শুধু’

 

জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান এবার প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন। তাদের অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এই ওয়েব ফিল্মটি।

প্রায় এক বছর আগে ‘তুমি আমি শুধু’-এর শুটিং শেষ হলেও বিভিন্ন কারিগরি জটিলতার কারণে এতদিন মুক্তি আটকে ছিল। অবশেষে সব বাধা পেরিয়ে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেয় বিঞ্জ।

ওয়েব ফিল্মটির গল্প সম্পর্কে নির্মাতা শিহাব শাহীন জানান, এটি মূলত একটি মেয়ের স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে জীবন গড়ার চেষ্টার গল্প। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে গিয়ে একসময় সে নানা জটিলতার মুখোমুখি হয়। সেই জটিলতা ও সম্পর্কের টানাপোড়েন ঘিরেই এগিয়ে যায় কাহিনি। একইসঙ্গে এটি একটি প্রেমের গল্প, যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেন নির্মাতা।

এর আগে শিহাব শাহীনের পরিচালনায় প্রীতম হাসান অভিনয় করেছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফার রহমানকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। অভিনয়ে দুজনের দক্ষতা নিয়ে আশাবাদী নির্মাতা।

এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ এবং আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন শিহাব শাহীন।

নির্মাতার প্রত্যাশা, নতুন এই জুটির রসায়ন এবং ভিন্নধর্মী গল্প দর্শকদের ভালো লাগবে।

এনএনবাংলা/