সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৪

 

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৭৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। আর হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬০ জন শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন এবং রাজশাহী বিভাগে ৮৯ জন হাসপাতাল ছেড়েছে।

এনএনবাংলা/