সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলের পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদরের বেলগাছা ইউনিয়নের হরিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজ-এর উদ্যোগে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়   এসওএস চিলড্রেনস্ ভিলেজ  এর  বগুড়ার সহকারী পরিচালক ও ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, হরিশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর আব্দুল আওয়াল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেসুর রহমান, এসওএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, শিশুদের ঝড়ে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিশুর জন্য শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও সহায়ক উপকরণ। স্কুল পোশাক প্রদান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক।

ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।