সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

 

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কমালা হ্যারিস বলেন, “ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন—যেখানে তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি এমন এক যুদ্ধ যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এই যুদ্ধ আমেরিকার সেনাদের ঝুঁকির মধ্যে ফেলেছে।”

কমালা হ্যারিসের এই মন্তব্যের সরাসরি কোনো প্রতিক্রিয়া এখনো দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট করেছেন, যেখানে দেশটির প্রশংসা করেছেন তিনি।

নিজের পোস্টে ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয় অর্জন করতে হয়। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের তিনি সাহসী, নির্ভীক, বিশ্বস্ত ও বিচক্ষণ বলে আখ্যায়িত করেন।

ট্রাম্প আরও লেখেন, যুদ্ধের এই কঠিন সময়ে যখন অনেকেই পিছু হটে নিজেদের প্রকৃত রূপ দেখিয়েছে, তখন ইসরায়েল ঠিক উল্টো অবস্থান নিয়েছে। তারা সর্বশক্তি দিয়ে লড়াই করতে জানে এবং জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।

সূত্র: বিবিসি

এনএনবাংলা/পিএইচ