সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারী ও তার কোলে থাকা (২) বছরের শিশুসন্তান নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টা  ৪৫ মিনিটের দিকে নড়াইল পৌরসভার বরাশুলার গ্রামের চিত্রা রেল সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  অজয় কুমার কুন্ডু  নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় সাড়ে বারোটার দিকে এক মহিলা তার ছেলে সন্তানকে নিয়ে রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয়দের কাছে ট্রেন কখন আসবে বলে জিজ্ঞেস করছিল ওই নারী। স্থানীয়রা তাকে সেখান থেকে চলে আসার অনুরোধ করেন। কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ওই নারী। এসময় ওই নারীর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। শিশুটিকে দেখে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। শিশুটি বেঁচে আছে মনে করে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গ্রাম পুলিশ মো. মনিরুল ইসলাম বলেন, ১২ টার দিকে ওই নারীকে আমি রেল সেতু এলাকায় ঘোরাঘুরি করতে দেখছি। তাকে এখান থেকে চলেও যেতে বলেছিলাম আমি। ওই নারী আামকে বলছিল ট্রেন কখন আসবে? আমি সেতুর নিচে চা খেতে যাই। তখন দেখি রেল লাইনের ওপর পূর্বদিকে মুখ করে শিশুটিকে নিয়ে বসে আছে ওই নারী। কিছু সময় পর ট্রেনে কাটা পড়ে ওই নারী।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  অজয় কুমার কুন্ডু  বলেন, ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোল থাকা এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর এখনও পরিচয় জানা যায়নি। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। সেই সাথে নারীর পরিচয় সনাক্তের জন্য পিবি