সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার

ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা লালানগর ইউনিয়ন-এর ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মজিদের পাঁচ ছেলের মধ্যে চারজনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

লালানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই ভাইয়ের দেশে ফেরার কথা থাকলেও তারা ফিরছেন লাশ হয়ে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন লালানগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর। তিনি বলেন, একই পরিবারের চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও হতবিহ্বলতা বিরাজ করছে।

এদিকে রাঙ্গুনিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, ওমানে চার ভাই নিহত হওয়ার বিষয়টি তাদের পরিবার পুলিশের কাছে জানিয়েছে। খবর পাওয়ার পর নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

এনএনবাংলা/পিএইচ