সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এ রুটিন অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চাইলে এতে সংশোধন বা পরিবর্তন আনতে পারে। পরে প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর যৌথভাবে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি

প্রকাশিত খসড়া রুটিনে বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

রুটিন অনুযায়ী, এসএসসির তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারির মধ্যে সংগীতসহ অন্যান্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি

অন্যদিকে, আগামী ৬ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

প্রস্তাবিত রুটিন অনুযায়ী, এইচএসসি পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকালের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ১৮ জুলাইয়ের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ প্রয়োজনে যেকোনো সময় পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা তাদের রয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এনএনবাংলা/পিএইচ