সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় টাঙ্গাইলের যুবক নিহত, আহত ৪ বাংলাদেশি

নিহত রাম প্রসাদ সরকার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি। ছবি: সংগৃহীত

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে টাঙ্গাইলের মির্জাপুরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি রাম প্রসাদ সরকার (৩৫)। তিনি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের বাসিন্দা এবং নিপেন্দ্র সরকারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ময়নাল হক।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পাঁচ বাংলাদেশি অভিবাসীকে বহনকারী একটি ব্যক্তিগত মাইক্রোবাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি রেললাইনের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পরপরই ১১টি জরুরি উদ্ধারকারী যান, একটি বিশেষ মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। আহত চার বাংলাদেশিকে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত রাম প্রসাদ সরকার মির্জাপুর বাজারে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উন্নত জীবনের আশায় মাত্র ১০ দিন আগে তিনি পর্তুগালে পাড়ি জমান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পর্তুগিজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতা বা সিগন্যাল অমান্যের কারণে মাইক্রোবাসটি চলন্ত ট্রেনের সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে তার মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও নিজ এলাকা মির্জাপুরে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।

এনএনবাংলা/