সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনা নিহত, টিটিপির দায় স্বীকার

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা বাজাউরে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সংঘটিত এই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে একটি ‘কোয়াডকপ্টার’ ড্রোন ব্যবহার করে ক্যাম্পটির অবস্থান নির্ধারণ করে। এরপর বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির ভবনের দেয়ালে আঘাত করে, ফলে শক্তিশালী বিস্ফোরণে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে।

বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা ক্যাম্পে প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। একজন কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, হামলার পরপরই সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে এটি চতুর্থ বড় ধরনের হামলা। গত শনিবার থেকে বান্নু ও বেলুচিস্তান প্রদেশে পৃথক তিনটি হামলায় আরও প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

এই ঘটনার পর পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, টিটিপির শীর্ষ নেতৃত্ব আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুলের তালিবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়, যা দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক উত্তেজনার সৃষ্টি করে। বাজাউরের এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা চৌকিটি আন্তসীমান্ত হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।

নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তাৎক্ষণিক অভিযানে হামলায় জড়িত সব জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এনএনবাংলা/