সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শুক্রবারের বাজার-সদাই

বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আরেক দফা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবজি, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, চিনি, ডাল ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, অসময়ের ভারী বৃষ্টি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এই দাম বৃদ্ধি হয়েছে।

টানা মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা। বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

গরম বাড়ার সাথে সাথে সবজির বাজারে গরম আরও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। হাতে গোনা কয়েকটি ছাড়া প্রায় সব সবজির দাম এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচের দাম এক সপ্তাহে ১২০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬০ টাকা কেজি। পেপে, বেগুন ও শসার দামও এখন শতকের ঘরে। দোকানদারদের দাবি, বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাজধানীতে সবজির সরবরাহ কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামে।

মাছের বাজারেও স্বস্তি নেই। তেলাপিয়া ও চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে। চাষের রুই-কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা, আর মিঠা পানির মাছ কিনতে গুণতে হচ্ছে ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। চিংড়ির দাম মানভেদে ৮০০ থেকে ১৬০০ টাকা কেজি।

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ উঠলেও দাম সাধারণের নাগালের বাইরে। এক কেজির নদীর ইলিশ বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার টাকায়, আর ৭০০-৮০০ গ্রামের ইলিশ কিনতে লাগছে আরও বেশি দাম। বিক্রেতাদের আশা, আগামী দুই সপ্তাহে নদীতে ইলিশের আহরণ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

এদিকে, ডিম ও মুরগির বাজারেও অস্থিরতা দেখা গেছে। এক মাস আগে প্রতি হালি ডিম ৪০ টাকা থাকলেও এখন তা ৪৫ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়ে হয়েছে ২০০ থেকে ২১০ টাকা, যা মাসখানেক আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।

মুদি পণ্যের মধ্যেও বেড়েছে দাম। খোলা চিনি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা কেজিতে। মোটা মসুর ডাল ৯০ থেকে ৯৫ টাকা, আর প্যাকেটজাত পোলাও চালের দাম বেড়ে হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি।

এদিকে সম্প্রতি বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দরে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৯ টাকায়। তবে দাম বাড়লেও বাজারে সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বলে অভিযোগ ক্রেতাদের।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সবজি পরিবহনে ট্রাক ভাড়া কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি দুর্বল হওয়ায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন।

এনএনবাংলা/