সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মুরাদনগরে ইয়াবাসহ মাদককারবারি যুবতী গ্রেফতার

ইয়াবা কারবারি সালমা বেগম(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বাঙ্গরাবাজার থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে,

গতকাল বুধবার (২০ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন ৩নং আন্দিকুট ইউনিয়নের ডালপা ডালপা বাজারের পাশে জব্বার মিয়ার বাড়ীর খায়রুল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৮)কে আটক করে তার পরিহিত পায়জামার কোমরের কোচা হইতে একটি ছোট ব্যাগে রক্ষিত কালো রঙের পলিথিনের জিপারে ভর্তি ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, সালমা বেগম দীর্ঘদিন ধরে মাদককারবারী সাথে জড়িত রয়েছে। সন্ধ্যা হলেই সালমার বাড়ীতে মোটরবাইক নিয়ে বিভিন্ন এলাকার যুবকদের আনাগোনা বেড়ে যায়।

এসআই মোঃ সরোয়ার হোসেন বলেন, গোপন সংবাদে ডালপা গ্রামের সালমা বেগম নামে এক মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার জিডি নং-৭৮৪, তারিখ-২০/০৫/২০২৬ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।