সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

গঙ্গাচড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

রংপুরের গঙ্গাচড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর-১ আসনের এমপি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সিরাজী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. আবু মো. আলেমুল বাসার হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের সার্বিক বিষয় তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, ওসি তদন্ত আবু হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান বক্তব্য রাখেন। এমওডিসি ডা. আশিক আলীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সিএইচসিপি মমিনুর রহমান, স্বাস্থ্য সহকারী আনিস রহমান, ল্যাব টেকনিশিয়ান মমিনুর রহমান, সিনিয়র স্টাফ নার্স আরেফা খাতুন, মেডিকেল অফিসার ডা. জুলফিকারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এমপি রায়হান সিরাজী সমস্যার বিষয়ে সমাধানের আশ্বাস দেন।