গঙ্গাচড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
রংপুরের গঙ্গাচড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি জেসমিন আক্তার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় গত মাসের সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বাজার মনিটরিং, অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে গত মাসের মোবাইল কোর্ট পরিচালনা করেছেন তা উল্লেখ করেন এবং অব্যাহত রয়েছে বলে জানান। এছাড়া ওসি তদন্ত আবু হানিফ অপরাধ দমনে পুলিশ সজাগ রয়েছে এবং মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ জড়িতদের আইনের আওতায় এপ্রিল মাসে আনা হয়েছে সে সম্পর্কে জানান এবং পুলিশ তার দায়িত্ব পালনে মাদক, জুয়ার তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন। ইউপি চেয়ারম্যানগণ গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করছেন বলে অবগত। অন্যদিকে কিছু শিক্ষার্থীরা সন্ধ্যার পর লেখা পড়া না করে উপজেলা পরিষদ মাঠে গভীর রাত পর্যন্ত দেওয়ার বিষয়ে আলোচনা হলে তা সবার মতামতে রাত ৮ টায় মাঠে প্রবেশের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় অপরাধ দমনে ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা নিয়মিত করা ও গ্রাম পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালনে আলোচনা করা হয়। তাছাড়া আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানরা বহাল না হয় এবং তাদের নেতাকর্মীরা বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে বিএনপি ও এনসিপির নেতৃবৃন্দ সভায় উপস্থাপন করেন। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান বলেন, ঈদে কোরবানির গরু কেনা-বেচায় একটি চক্র জাল টাকা ব্যবহার করতে পারে এজন্য জাল টাকা শনাক্তের ব্যবস্থা গ্রহন ও অসুস্থ্য গরু সনাক্তে বাজারে প্রাণি সম্পদের লোকজনকে বসার ব্যবস্থা গ্রহনের কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, ঈদে রোগ বালাই রক্ষা পেতে অসুস্থ্য গরু কোরবানি না দেওয়ার পরামর্শ দেন এবং গরুর মাংস স্বাভাবিকমত খাওয়ার কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, অধ্যক্ষ নূরন নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ, ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, আব্দুল্লাহ আল হাদি, সাংবাদিক আব্দুল আলীম, আব্দুল মজিদ, আব্দুল বারী স্বপন, সুজন আহম্মেদ, এনসিপি নেতা রিফাত চৌধুরী, জীবন, ইসলামি ফাউন্ডেশনের আব্দুল হালিম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নওফেল মিয়া। সভায় ঈদকে সামনে রেখে সবাই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন জানান এবং গঙ্গাচড়া বাজার পয়েন্টে যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়। আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ বিশেষ আমন্ত্রণে সুধীজন উপস্থিত ছিলেন।
