সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে ডুয়েটের নবনিযুক্ত ভিসিকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। ছবি: সংগৃহীত

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপেক্ষা করে অবশেষে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। নিয়োগ পাওয়ার আট দিনের মাথায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন।

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ ভবনে অবস্থিত ভিসির কার্যালয়ে গিয়ে নিজের চেয়ারে বসেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এ সময় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নতুন ভিসি। বৈঠক শেষে শিক্ষক ও কর্মচারীরাই তাকে ক্যাম্পাসে নিয়ে যান বলে জানান সংশ্লিষ্ট শিক্ষকরা।

‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচির ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। এরপর বুধবার সকাল থেকেই পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। শাটডাউন ঘোষণার পর মঙ্গলবার রাতেই অধিকাংশ শিক্ষার্থী গ্রামের বাড়িতে চলে যান। দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও বুধবার সকাল নাগাদ ক্যাম্পাস ত্যাগ করেন।

ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনে নামে একদল শিক্ষার্থী। টানা ছয় দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুরে অচলাবস্থার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়টিতে।

নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়াসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বিকেলে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান আনুষ্ঠানিকভাবে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ট্যাগ ও মামলার চেষ্টা চলছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫-২০ জনের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। ডুয়েট সংলগ্ন গাজীপুর উপজেলা পরিষদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার আবারও মেট্রোপলিটন সদর দপ্তরে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন।

ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “নিজ কার্যালয়ে আসার পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।”

এনএনবাংলা/