Skip to content

Upcoming
Argentina
0-0
Egypt
Source: ESPN

বাংলাদেশের শিল্পায়নের কিংবদন্তি অবদানকারীদের সম্মাননা দিল বিজনেস আমেরিকা ও এনআরবি ওয়ার্ল্ড

ছবি: মঈন আহমেদ

‘অগ্রগামীদের প্রতি শ্রদ্ধা’— প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো “বাংলাদেশের শিল্পায়নের কিংবদন্তি অবদানকারী” শীর্ষক সম্মাননা অনুষ্ঠান। আজ (২১ মে) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ফোবানা’র পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক ব্যবসায়িক ম্যাগাজিন বিজনেস আমেরিকা ও এনআরবি ওয়ার্ল্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর, এমপি। সম্মানিত অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিজনেস আমেরিকার কান্ট্রি ডিরেক্টর সানজিদা আফরিন। ‘বাংলাদেশের শিল্পায়নের কিংবদন্তি অবদানকারী’ নিয়ে বক্তব্য রাখেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক সুমাইয়া জামাল। এবং সমাপনী বক্তব্য রাখেন ৪০তম ফোবানা কনভেনশনের চেয়ারম্যান মোয়াজ্জেম এইচ. চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প, অর্থনীতি, সমাজ, গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখা ১১ জন প্রয়াত শিল্প উদ্যোক্তা, প্রতিষ্ঠান নির্মাতা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতীয় অবদানকারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বরা হলেন— বাংলাদেশের কিংবদন্তী সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আবুল কাশেম খান (এ. কে. খান অ্যান্ড কোম্পানি লিমিটেড), নূরুল ইসলাম বাবুল (যমুনা গ্রুপ), আবদুর রউফ চৌধুরী (র‍্যাংগস গ্রুপ লিমিটেড), আলহাজ আবদুল মোনেম (আবদুল মোনেম লিমিটেড), এ. সি. আবদুর রহিম (রহিম আফরোজ), এম. এ. হাসেম, এমপি (পারটেক্স গ্রুপ), ডা. জাফরুল্লাহ চৌধুরী (গণস্বাস্থ্য কেন্দ্র), এস. এম. নজরুল ইসলাম (ওয়ালটন হাই-টেক পার্ক ইন্ডাস্ট্রি), ড. আনোয়ারুল আবেদীন (এআইইউবি), ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খান (বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড), রোকেয়া আফজাল রহমান (মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড), আনিসুল হক (মোহাম্মদী গ্রুপ), মোস্তফা গোলাম কুদ্দুস (ড্রাগন গ্রুপ), মীর জহির হোসেন (মীর গ্রুপ অব কোম্পানিজ), মো. আবু তৈয়ব (টি. কে. গ্রুপ), স্যামসন এইচ. চৌধুরী (স্কয়ার গ্রুপ), সাবেক মন্ত্রী মাওলানা এম. এ. মান্নান (দৈনিক ইনকিলাব), আলহাজ আব্দুর রহিম (রহিম গ্রুপ)।

এই কিংবদন্তি ব্যক্তিত্বরা বাংলাদেশের শিল্পভিত্তি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় প্রতিষ্ঠান গঠন, উদ্যোক্তা বিকাশ, সামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আস্থা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে এদেশের সংবাদপত্র জগতে কিংবদন্তী পুরুষ, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তাঁর পৌত্র (নাতি) নিউ নেশেনের ব্যবস্থাপনা সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব জনাব আরশাদ হোসেন।

সম্মাননা গ্রহণ করার পর জনাব আরশাদ হোসেন বলেন, “আমি এই পুরস্কারটি গ্রহণ করছি আমার প্রয়াত দাদা, ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের জনাব তোফাজ্জল হোসেন মানিক মিয়া’র পক্ষ থেকে। মানিক মিয়া তাঁর পুরো জীবন নির্ভীক সাংবাদিকতার জন্য উৎসর্গ করেছিলেন। আমাদের দেশের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তিনি জনগণের রাজনৈতিক চেতনা জাগ্রত করতে অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর সাহস ও নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।”

আরশাদ হোসেন আরও বলেন, “আমি আরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম এবং পুরো ফোবানা টিমকে, এই অর্থবহ স্বীকৃতির জন্য। এটি সত্যিই আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় সম্মানের বিষয়।”

এনএনবাংলা/