সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

বাউফলে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীা বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাসিক আইন শৃংখলা পরিস্থতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায়  বগা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ গনি শিকদার,  বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান বাবুল মৃধা, বগা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সহিদুল ইসলাম, বগা ফারি ইনচার্জ জয়নাল, উপজেলা বিএনপির সদস্য খায়রুল ইসলাম কাজল, শ্রমিক কল্যান ফেডারেশন পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মাহামাদুল হাসান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম প্রমুখ। উপস্থাপনা করেন বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শিকদার। এ সময় বক্তারা মাদক বিরোধী অভিযান, জমিজমা নিয়ে বিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর গ্যাং নির্মুল করার বিষয়ে উম্মুক্ত আলোচনা করেন এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস দেন।এ সময় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি মাদক সহ সকল ধরনের অপরাধ দমনে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। বগা ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সে ক্ষেত্রে আপনাধের সকলের সহযোগীতা করতে হবে।