সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে।

এ সময়ে টোল আদায় হয়েছে মোট দুই কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শনিবার (২৩ মে) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই পরিমাণ যানবাহন সেতু অতিক্রম করেছে।

তথ্য অনুযায়ী, সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গমুখী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে আদায় হয়েছে এক কোটি ৪৯ লাখ সাত হাজার ১৫০ টাকা টোল।

অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

যদিও ঈদের সরকারি ছুটি শুরু হবে সোমবার (২৫ মে) থেকে, তবে গত শুক্রবার (২২ মে) বিকেল থেকেই যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়তে শুরু করে।

অতিরিক্ত চাপ সামাল দিতে রোববার আরও চারটি অতিরিক্ত টোল বুথ চালু করেছে সেতু কর্তৃপক্ষ।

এনএনবাংলা/পিএইচ