সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, ঘরবাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা এবং মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেওয়ার ঘটনায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে শুক্রবার (৫ জুন) সকালে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জগৎপুরা এলাকায় কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় জগৎপুরা ও গোল পেঁচা এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুরের নলীন বাজার, গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া দ্বিতীয় দফায় সহিংসতার আহ্বান জানিয়ে মাইকিং করা হয় বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে গোপালপুর ও ভূঞাপুর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে দুই উপজেলার বিভিন্ন স্থানে দুই পক্ষের লোকজন অবস্থান নেওয়ায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে আবারও দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংঘর্ষে কালাম তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম তালুকদারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এনএনবাংলা/