সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

কুড়িগ্রামে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে জরিমানা 

কুড়িগ্রামে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার  সকালে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে  জেলার সদর উপজেলায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মাণমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন  অনুযায়ী ৪ টি যানবাহনের চালককে ৪ টি মামলায় মোট ৭হাজার টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষনিক আদায় এবং একইসাথে ৬ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের  নিবা’হী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন এবং কাজী রীমা আক্তার মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা  পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশ সদস্য  ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।