সাম্প্রতিক
আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব উপকূলে জমকালো দুর্গাপূজায় প্রশংসা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যে ৩ কঠিন পরীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ১৯৬৭’র পর সবচেয়ে বড় ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি কক্সবাজারে এবার হোটেলে আগুন, আতঙ্কে সৈকতে ছুটলেন পর্যটকরা কানাডায় নারীকে পাচার ও ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশির কারাদণ্ড লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত
Skip to content

ব্রহ্মপুত্রে গোসল করতে রাইসা মনি নিখোঁজ দিনভর ডুবুরি দল পাননি সন্ধান

কুড়িগ্রামের চিলমারী‌তে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইসা মনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের ব্যাপক তল্লাশির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচকোল এলাকায় এ ঘটনা ঘটে। রাইসা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসীরা জানান, রোববার বিকেলে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইসা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা রাতভর নদীতে খোঁজাখুঁজি চালান।

খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে সোমবার দুপুরে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। কয়েক দফা তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাইসার সঙ্গে গোসল করতে যাওয়া আফসানা খাতুন জানায়, রাইসাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায় এবং এরপর থেকে সে নিখোঁজ।

চিলমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা গুলজার হোসেন মন্ডল জানান, সোমবার  দুপুর পর্যন্ত রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালায়। তবে ১৫০ মিটার গভী‌রে গিয়েও শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হ‌চ্ছে মর‌দেহ‌টি স্রো‌তে ভে‌সে অন‌্যত্র চ‌লে যেতে পারে।